বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাস্ক না পরায় মানসিক হাসপাতালে পাঠানোর নির্দেশ ব্রিটিশ নাগরিককে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারির এই সময়ে মাস্ক হয়ে উঠেছে জীবনের অবিচ্ছেদ্য অংশ। এ সময় বাইরে গেলে আর কিছু না হোক অনন্ত একটা মাস্ক সাথে নিতেই হবে। গবেষণায় দেখা গেছে মাস্ক শুধু নিজেরই নয় অন্যের নিরাপত্তাও নিশ্চিত করে।

করোনার সংক্রমণ ঠেকাতে তাই মাস্ক না পরলে কঠোর পদক্ষেপ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। কোনো কোনো দেশ মাস্ক না পরলে গ্রেফতারের পর্যন্ত বিধান রেখেছে।

সিঙ্গাপুর তেমনই একটি দেশ। দেশটিতে জনসম্মুখে মাস্ক না পরলে পদে পদে ঝামেলার মুখোমুখি হতে হয়। মাস্ক না পরে সেই বিপদই হাড়ে হাড়ে টের পেলেন সিঙ্গাপুরে বসবাসরত ব্রিটিশ নাগরিক বেনজামিন গ্লিন।

বেনজামিনের বিশ্বাস মাস্ক কোনো ভাবেই করোনা সংক্রমণ ঠেকাতে পারে না। তাই মাস্ক না পরেই অফিসে যাওয়ার জন্য দিব্যি কমিউটার ট্রেনে চড়ে বসেছিলেন তিনি। কিন্তু বিধি বাম। সহযাত্রী লুকিয়ে তার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। ওই পোস্টের কয়েক ঘণ্টার মধ্যে গ্লেনকে গ্রেফতার করে পুলিশ।

তবে এখানেই শেষ নয়। গ্লেনকে আদালতে তোলা হয়ে তিনি মাস্ক পরে করোনা ঠেকানো যাবে না বলে আদালতে বয়ান দেন। তবে আদালত অবশ্য গ্লেনের কথায় কর্ণপাত করেননি। গ্রহণযোগ্য কারণ ছাড়া মাস্ক না পরে ঘোরাঘুরি করায় আদালত থাকে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

ব্রিটিশ নিয়োগ সংস্থার কর্মরত গ্লেন ২০১৭ সাল থেকে সিঙ্গাপুরে আছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ