শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

মমেকে করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনা শনাক্ত হয়ে এবং ৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে- নেত্রকোনার দুইজন ও ময়মনসিংহের একজন রয়েছেন। তারা হলেন- নেত্রকোনা সদরের ফারজানা খানম (৪৫), পূর্বধলার আব্দুল কাদের (৭০) ও ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালু সিংহ (৬০)।

এছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ৯ জনের মধ্যে- ময়মনসিংহের পাঁচজন, নেত্রকোনার দুইজন, জামালপুর ও শেরপুরের একজন করে রয়েছেন।

তারা হলেন- ময়মনসিংহ সদরের সরফুন্নাহার (৬৫), রতন মিঞা (৩৫), ইয়াকুব আলী (৬৫), ফুলবাড়িয়ার ইয়াদ আলী (৭৫), ভালুকার রমিজা খাতুন (৫৫), নেত্রকোনা সদরের আব্দুল কাদের (৬২), মুরতজা আক্তার (৬০), শেরপুর সদরের হালিমা খাতুন (৬৫) ও জামালপুরের বকশিগঞ্জের রফিকুল ইসলাম (৬২)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৯৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ রোগী। নতুন ভর্তি হয়েছেন ৪৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৬৬টি নমুনা পরীক্ষা করে ১০৭ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২৯ দশমিক ৩৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ