বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কানে লাগানো ব্লু টুথ হেডফোন বিস্ফোরণে তরুণের মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কানে লাগানো ব্লু টুথ হেডফোন বিস্ফোরিত হয়ে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কানে হেডফোন লাগিয়ে পড়াশোনা করার সময় তা বিস্ফোরিত হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ভারতের রাজস্থানের জয়পুরে এই দুর্ঘটনা ঘটে বলে শনিবার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর রাকেশকুমার নাগার নামে ২৮ বছর বয়সী ওই তরুণ অচেতন হয়ে যায়। তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিস্ফোরণের জেরে রাকেশের দুই কানই ক্ষতবিক্ষত হয়ে যায় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সহজে ব্যবহার করা যায় বলে বর্তমান প্রজন্মের কাছে তারবিহীন ব্লু টুথ হেডফোন খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে ভারতে এই প্রথম ব্লু টুথ বিস্ফোরণের ঘটনা ঘটল বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ