বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

করোনাক্রান্তদের চিকিৎসায় হাজার শয্যার ফিল্ড হাসপাতাল উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় আইসিইউ এবং এইচডিইউসহ এক হাজার শয্যার একটি ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)।

শনিবার (৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এই হাসপাতাল উদ্বোধন করেন।

জানা গেছে, শনিবার থেকেই নতুন এই ফিল্ড হাসপাতালে রোগী ভর্তির কার্যক্রম শুরু করা হবে। অন্য হাসপাতাল ছেড়ে আসা রোগীদের এখানে ভর্তি নেওয়া হবে না। তবে কোনো হাসপাতাল কর্তৃপক্ষ সুপারিশ করলে সেই রোগী ভর্তি করা হবে।

করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে বাড়তে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব হাসপাতালে করোনা ইউনিটের শয্যা বাড়ানোর নির্দেশনা দেন। ওই নির্দেশনা অনুযায়ী আজ বিএসএমএমইউতে এই ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ