বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইউরোপের মার্কেটে পাওয়া যাবে তুরস্কের প্রথম ইলেকট্রিক কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইলেকট্রিক কারের প্রথম মডেল ২০২২ সালে ইউরোপীয়ান বাজারে প্রবেশ করবে। তুরস্কের অটোমোবাইল এন্টারপ্রাইজ গ্রুপের (টিওজিজি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গারকান কারকাস এই তথ্য জানিয়েছেন।

জার্মান গণমাধ্যম অটোমোবাইলওচ এর সঙ্গে এক সাক্ষাৎকারে এই কর্মকর্তা বলেন, এই ইলেকট্রিক কার স্থানীয় বাজারে (তুরস্কে) বিক্রির পর দেড় বছরের মধ্যে গণ উৎপাদন হবে এবং জার্মানিতে প্রবেশ করবে। এরপর কারটি ইউরোপীয়ান মার্কেটে সহজলভ্য হবে।

জার্মান এই গণমাধ্যমটি জানায়, তুরস্কের ইলেকট্রিক কার নির্মাতা প্রতিষ্ঠান ‘অটোমোবাইল এন্টারপ্রাইজ গ্রুপ’ ব্যাপক প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে।

এর আগে গত বছর তুরস্ক নিজেদের তৈরি করা প্রথম ইলেকট্রিক গাড়ি প্রদর্শন করে।

নির্মাতা গ্রুপ টিওজিজিকে তুর্কি সরকার বছরে ১ লাখ ৭৫ হাজার গাড়ি তৈরির লক্ষ্য দিয়েছে। এই প্রকল্পে ১৩ বছরে খরচ পড়বে প্রায় ৪শ কোটি ডলার। প্রকল্পে বরাদ্দ রয়েছে সরকারি সহায়তা।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের লক্ষ্য সারা বিশ্বের মানুষ ২০২২ সালে তার দেশের ইলেকট্রিক কার ব্যবহার করবে। বর্তমানে ইউরোপে তুরস্কের তৈরি ফোর্ড, রেনাল্ড এবং টয়োটা গাড়ি উল্লেখযোগ্য হারে রপ্তানি হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ