বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মমেকে করোনা ইউনিটে ২৪ ঘন্টায় ৩০জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ঘন্টায় সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতাল থেকে এতথ্য জানা যায়।

হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ৩০ জনের মধ্যে ১৬ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১৪ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যা এ যাবত কালের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মুহা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের আবদুল সালাম (৮০), মুহা. সিরাজুল হক (৫৫), ভালুকা উপজেলার আব্দুল হামিদ (৭২), মুক্তাগাছার নুরুল হক (৮৪), আছিয়া খাতুন (১০০), নেত্রকোনা সদরের পুষ্পা (৩০), সাদেক (৪৯), মদনের মাহবুব (৬৫), কলমাকান্দার আবাদুল মজিদ (৬৭), পূর্বধলার আব্দুল করিম (৫৫), আটপাড়ার মাহমুদুল হাসান (৬৫), জামালপুর সদরের আব্দুল মজিদ (৭০), হাজেরা বেগম (৬০), টাঙ্গাইল মধুপুরের আব্দুল সামাদ (৬৫), সফিপুরের সানোয়ার হোসেইন (৮৫) এবং গাজীপুর শ্রীপুরের সিরাজুল ইসলাম (৮৫)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের শাহাবুদ্দিন (৫৭), আব্দুর রহিম (৭০), তারাকান্দার নূরজাহান (৫৫), হোসেন আলী (৬৫), ফুলপুরেরর মুজিবুর রহমান (৬৫), হালুয়াঘাটের সাইয়িদ আলী (৭৯), নান্দাইলের নজরুল ইসলাম (৭০), নেত্রকোনা মদনের আছিয়া (৭৫), পূর্বধলার সালেমা (৫৮), দুর্গাপুরর আব্দুর রশীদ (৬৫), জামালপুর সরিষাবাড়ীর মজেদা বেগম (৬৫), দেওয়ানগঞ্জের ইমাম হোসেন (২৬), শেরপুর সদরের ফিরোজা (৬৫) এবং সুনামগঞ্জ জামালগঞ্জের সুধারঞ্জন সরকার (৫০)।

ডা. মুহা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৫২৫ জন, আইসিইউতে ভর্তি আছেন ২৩জন।

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১১ টি নমুনা পরীক্ষায় আরো ৪০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩.৪৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ