শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহে বিক্ষোভ মিছিলের ডাক ইত্তেফাকুল উলামার ‘মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজ গঠনেরও কেন্দ্র’ আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে ৫০ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন- সুভাষ কুমার সরকার ওরফে আব্দুর রহমান সোহাগ ও মুহা. কবির হোসেন।

শুক্রবার (৬ আগস্ট) মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহা. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে আমাদের কাছে তথ্য আসে যে কতিপয় ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য ফকিরাপুল এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষনিক ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। বিকেলে মতিঝিল টিএন্ডটি কলোনীর ১নং মসজিদ গেটের পাশে ফকিরাপুল যাত্রী ছাউনীর সামনে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কিছু লোক পালাতে থাকে। তখন গ্রেফতার করা হয় সোহাগ ও কবিরকে। তাদের কাছ থেকে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

এই বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত সোহাগের কাঁধে থাকা কালো ব্যাকপ্যাকের মধ্য থেকে উদ্ধার করা হয় ১৫০টি জিপারযুক্ত ইয়াবার পলিপ্যাক। যার প্রতি প্যাকে ২০০ পিস অর্থাৎ ৩০ হাজার পিস ইয়াবা। আর কবির হোসেনের হাতে থাকা শপিং ব্যাগের মধ্য থেকে উদ্ধার করা হয় ১০০টি জিপারযুক্ত ইয়াবার পলিপ্যাক। যার প্রতি প্যাকে ২০০ পিস করে অর্থাৎ ২০ হাজার পিস ইয়াবা।

গ্রেফতারকৃতরা কক্সবাজারসহ দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা ক্রয় করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করে থাকে। মতিঝিল থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ