শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

বিশ্বে করোনায় মৃত্যু-আক্রান্ত ফের বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্ত আবারও বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১০ হাজার ৩৯২ জন এবং আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪ হাজার ৮১১ জন।

গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) মারা যান আরও ১০ হাজার ১০৫ জন এবং আক্রান্ত হন ৬ লাখ ৩১ হাজার ২৯৯ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪২ লাখ ৮০ হাজার ৩৬২ জন এবং আক্রান্ত হয়েছেন ২০ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৪৫৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ১৪ লাখ ৪৮ হাজার ৭৯৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৭৪৪ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৮৭৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৮ লাখ ৫৫ হাজার ৭৮৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৬ হাজার ৭৮৫ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় দুই কোটি ৬৬ হাজার ৫৮৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬০ হাজার ৮০১ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ