বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গমাতা পদক পাচ্ছেন ৫ নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথমবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী।

আগামী রবিবার ওসমানি স্মৃতি মিলনায়তনে বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মনোনীতদের হাতে পদক তুলে দেয়া হবে। অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (৬ আগস্ট) সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এসব জানান।

এসময় তিনি জানান, আটটি ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই পুরষ্কার দেয়া হবে। এবার এই পদক পাচ্ছেন পাঁচজন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে মরণোত্তর পদক পাচ্ছেন অধ্যাপক মমতাজ বেগম। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে মরণোত্তর সম্মাননা পাচ্ছেন জয়া পতি।

এছাড়া কৃষিক্ষেত্রে মোছাম্মদ নুরুন্নাহার বেগম, গবেষণায় নাদিরা জাহান এবং রাজনীতিতে মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল পাচ্ছেন পদক। এছাড়া পাঁচ অস্বচ্ছল নারীকে দেয়া হবে আর্থিক সহায়তা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ