বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খেলাফত মজলিস নেতা মাওলানা দেলওয়ার হোসাইনের ইন্তকালে শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য ও বরিশাল পশ্চিম জেলার সহ-সভাপতি অধ্যাপক মাওলানা দেলওয়ার হোসাইনের ইন্তকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ

খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল পশ্চিম জেলার সহ-সভাপতি অধ্যাপক মাওলানা দেলওয়ার হোসাইন আজ ৬ আগস্ট শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বরিশাল শহরের সরদার পাড়াস্থ বাসায় ইন্তিকাল করেছেন। ইন্না ল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৬০ বছর।

তিনি স্ত্রী, ২ ছেলে রেখে যান। কর্মজীবনে তিনি বরিশালের একটি ফাজিল মাদাসার বাংলা বিভাগের সহাকরী অধ্যাপক ছিলেন। জানাজা শেষে আগামীকাল মরহুমের গ্রামের বাড়ী বাবুগঞ্জের সিংহের কাঠীর পারিবারিক গোরস্তানে তাকে দাফন হবে।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল পশ্চিম জেলার সহ-সভাপতি অধ্যাপক মাওলানা দেলওয়ার হোসাইনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, অধ্যাপক মাওলানা দেলওয়ার হোসাইন ছাত্র জীবন থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত ছিলেন।

খেলাফত মজলিসের একজন প্রবীণ সদস্য হিসেবে দ্বীনী আন্দোলনের কাজে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণ হবার নয়।

প্রদত্ত শোক বাণীতে নেতৃদ্বয় অধ্যাপক মাওলানা দেলওয়ার হোসাইনের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর জন্য জান্নাতের সুউচ্চ মাকাম প্রার্থনা করে মহান আল্লাহর দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অধ্যাপক মাওলানা দেলওয়ার হোসাইনের মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস বরিশাল পশ্চিম জেলা সভাপতি মাস্টার আবদুল মজিদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, বরিশাল মহানগরী সভাপতি মাওলানা আবদুল কাদের, সাধারণ সম্পাদক নূরুল আলম পারভেজ, বরিশাল পূর্ব জেলা সভাপতি অধ্যাপক মুয়াজ্জেম হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমীন কামাল প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ