আবু মুকাম্মিল সাইফ।। শয়তান হলো একটি চরিত্র। যাকে বিভিন্ন ধর্ম দুষ্ট বা খারাপ প্রকৃতির ক্ষমতাশালী এবং স্রষ্টা ও মানবজাতির শত্রু হিসেবে চিহ্নিত করেছে।
সাধারণত ধরে নেওয়া হয়, শয়তান উৎপথগামী, অবিশ্বাসী, পাশাপাশি সে অন্যদের ওপর প্রভাব বিস্তার করতেও সক্ষম। শয়তান বলতে আমরা সাধারণত ইবলিসকেই বুঝি। ইসলাম ধর্মে ইবলিসকে দুষ্ট জিন বলা হয়েছে। পবিত্র কুরআন এ উল্লেখ করা হয়েছে যে, যখন আল্লাহ আদম আ. কে সৃষ্টি করলেন এবং তিনি সকল ফেরেশতাদের বললেন আদমকে সিজদাহ্ করতে, তখন সকল ফেরেশতা সিজদাহ্ করলো। অথচ ইবলিস সিজদাহ্ করলো না। ফলে সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হলো এবং আল্লাহ তাকে অভিশপ্ত করলেন।
কারো কারো মতে শয়তান শব্দটি গ্রিক ভাষার দিয়াবলস থেকে এসেছে। যার শাব্দিক অর্থ অপবাদদানকারী ব্যক্তি বা অভিশপ্ত। আরবি ভাষায় শয়তান মানে বিপথগামী এবং হিব্রু ভাষায় সতন, লাতিনে সাতান মানে শত্রু বা দুশমন।
শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ্ বলেন হে আদম সন্তান, আমি কি তোমাদের বলে রাখিনি যে, তোমরা শয়তানের ইবাদত করো না। সে তোমাদের প্রকাশ্য শত্রু। (ইয়াসীন: ৬০)
শয়তানের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ্ বলেন শয়তান তোমাদের শত্রু। অতএব তাকে শত্রুরূপেই গ্রহণ কর। সে তার অনুসারীদের আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়। (ফাতির: ৬)
স্যাইটানিজম কী: শয়তান উপাসনার ইতিহাস অনেক পুরোনো হলেও কালের বিবর্তনে স্যাইটানিজম নামে একটি বিশেষ মতাদর্শ গড়ে উঠেছে। এই মতাবলম্বীরা শয়তানকে দেবতা হিসেবে উপাসনা করে। তবে এই Satanism বা প্রেতচর্চার বেশিরভাগ ধারণা কিন্তু আসল শয়তান থেকে উদ্ভব হয়নি। ডাইনী আর অপদেবতার রিচুয়াল থেকে শয়তান উপাসনার বিভিন্ন ধারণা তৈরি হয়েছে।
ধর্ম বিশ্বাস হিসেবে স্যাইটানিজমের প্রচলন হয় ১৯৬৬ সালের দিকে। এই সময় গড়ে ওঠে চার্চ অব শয়তান নামক একটা সংস্থা। এরা বিশ্বের মানুষের কাছে পরিচয় পায় শয়তানের উপাসক হিসেবে। The Satanic Church প্রধানত একটি নাস্তিক সংগঠন এবং তাদের ধর্মগ্রন্থ The Satanic Bible এ রয়েছে ‘There is no God, there is no Devil. A person is insane if he believes in any of them. Satan is more of a mode of behaviour"
(কোনো ঈশ্বর নেই, শয়তানও নেই। যদি কেউ তাদের কাউকে বিশ্বাস করে তাহলে সে উন্মাদ। শয়তান শুধু একটি আচরণের পদ্ধতি।)
তারা বিশ্বাস করে ধর্ম মানুষকে তার নিজস্ব মানববৃত্তি পালন করতে বাঁধা দিচ্ছে এবং তারা এর বিরোধী আর তাই তারা হলো Satanist.
স্যাইটানিসমের মূলমন্ত্র:
"Do what thou