বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সোশ্যাল মিডিয়ায় কওমি মাদরাসা খোলার সংবাদ: যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

১১ আগস্ট থেকে মাদরাসা খোলার একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল বিজ্ঞপ্তিতে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার প্যাডে ব্যবহার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ভাইরাল বিজ্ঞপ্তিটির তথ্য সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (৫আগস্ট) রাত সাড়ে দশটায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়টি।

তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত শিক্ষামন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের কওমি মাদরাসা সমূহ খুলে দেয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো আলাদা সিদ্ধান্ত গ্রহণ করেনি’।

‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের বরাতে একটি বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগামী ১১ ই আগস্ট বুধবার থেকে দেশের সকল কাওমি মাদরাসা খুলে দেয়ার অনুমতি প্রদান করেছে, যা সত্য নয়’- বিজ্ঞপ্তিতে বলে শিক্ষামন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কওমি মাদরাসার বিষয়ে আলাদা কোনো সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় এখনো পর্যন্ত গ্রহণ করেনি’।

এর আগে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটিকে ভুয়া বলে নোটিশ জারি করে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

নোটিশে বলা হয়, ‘সর্বসাধারণের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বর্তমান সময়ে সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকে একাধিক আইডি হতে বেফাকের প্যাড ব্যবহার করে। আগামী ১১ আগস্ট ২০২১ ঈ, মাদরাসা খােলার মিথ্যা খবর প্রকাশ করা হয়, যা নিতান্ত গহিত ও নিন্দনীয় কাজ। এরূপ নিন্দনীয় কাজের ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি এবং বেফাকের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। অতিসত্বর এরূপ মিথ্যা খবরসমূহ স্ব স্ব আইডি হতে মুছে ফেলা এবং ভবিষ্যতে এরূপ কাজ না করার অনুরােধ করা যাচ্ছে।’

নোটিশে আরো বলা হয়, ‘সেই সাথে ফেসবুক কর্তৃক ভেরিফাইকৃত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর নিজস্ব ফেসবুক পেইজ (https://www.facebook.com/wifaqbd) ব্যতীত অন্য যে কোনাে আইডি থেকে প্রকাশিত বেফাক সংশ্লিষ্ট খবরে বিভ্রান্ত না হওয়া এবং তা প্রচার না করার আহ্বান জানানাে যাচ্ছে।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ