বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে ১৪ দিনে গ্রেপ্তার ৬২৯৪, কোটি টাকা জরিমানা আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনা নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের ১৪ দিনে রাজধানীতে অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়ায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ৬ হাজার ২৯৪ জন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই তথ্য জানানোর পাশাপাশি বলেছে, এই ১৪ দিনে ২ হাজার ৩৬০ জনকে মোট ২৮ লাখ ১৪ হাজার ১০৫ টাকা জরিমানাও করা হয়েছে।

এছাড়াও বৃহস্পতিবার (৫ আগস্ট) ৩৮৫ জনকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়। অধিকাংশ ক্ষেত্রেই জরিমানা দিয়ে ছাড়া পান তারা।

ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম জানিয়েছেন, লকডাউনের ১৪ দিনে ৬ হাজার ৫০টি গাড়িকে মোট এক কোটি ৩১ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ