বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফেসবুকে ছড়িয়ে পড়েছে মাদরাসা খোলার সংবাদ: যা বলছে বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: ১১ আগস্ট থেকে মাদরাসা খোলার একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল বিজ্ঞপ্তিতে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার প্যাডে ব্যবহার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ভাইরাল বিজ্ঞপ্তিটিকে ভুয়া বলে জানিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেফাক।

তাতে বলা হয়েছে, ‘সর্বসাধারণের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বর্তমান সময়ে সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকে একাধিক আইডি হতে বেফাকের প্যাড ব্যবহার করে। আগামী ১১ আগস্ট ২০২১ ঈ, মাদরাসা খােলার মিথ্যা খবর প্রকাশ করা হয়, যা নিতান্ত গহিত ও নিন্দনীয় কাজ। এরূপ নিন্দনীয় কাজের ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি এবং বেফাকের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। অতিসত্বর এরূপ মিথ্যা খবরসমূহ স্ব স্ব আইডি হতে মুছে ফেলা এবং ভবিষ্যতে এরূপ কাজ না করার অনুরােধ করা যাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সেই সাথে ফেসবুক কর্তৃক ভেরিফাইকৃত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর নিজস্ব ফেসবুক পেইজ (https://www.facebook.com/wifaqbd) ব্যতীত অন্য যে কোনাে আইডি থেকে প্রকাশিত বেফাক সংশ্লিষ্ট খবরে বিভ্রান্ত না হওয়া এবং তা প্রচার না করার আহ্বান জানানাে যাচ্ছে।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ