বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

নিহত মো. নুরু মিয়া (৪০) জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের ২৭ নং সি ব্লকের মৃত আবুল বাশারের ছেলে।

টেকনাফ র‌্যাব ১৫ সিপিসি-১ মিডিয়া কর্মকর্তা এএসপি বিমান চন্দ কর্মকার জানান, বুধবার দিনগত রাতে ২৭ নং রোহিঙ্গা শিবিরে পাহাড়ের পাদদেশে গোলাগুলি হচ্ছে- খবর পেয়ে অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিত টের পেয়ে এলোপাতাড়ি  গুলি বর্ষণ করে। এতে র‌্যাবের দুই সদস্য আহত হন। পরে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ তিনটি ওয়ান শুটার গান, দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকেকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, নুরের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক ডাকাতির মামল রয়েছে।
এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ