বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চেকপোস্ট অমান্য করে পুলিশকে গাড়ি চাপা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে দ্রুতগতির প্রাইভেট কারের চাপায় পুলিশ কনস্টেবল রাব্বি ভূঁইয়া নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন দোহাজারী হাইওয়ে থানার সামনে পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে চেকপোস্ট পরিচালনার সময় একটি প্রাইভেট কারকে থামতে সংকেত দেওয়া হয়। এরপর চেকপোস্ট অমান্য করে দ্রুতগতিতে যাওয়ার সময় এ প্রাইভেট কারটি দুই পুলিশ কনস্টেবলকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই কনস্টেবল রাব্বি ভূঁইয়া নিহত হন। এছাড়া কনস্টেবল মোহাম্মদ আরাফাত আহত হয়।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, চাপা দেওয়ার পর গাড়িটি আটক করা সম্ভব হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

কনস্টেবল রাব্বি ভূঁইয়া ২০১৬ সালের ১২ আগস্ট বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার পলাশ থানায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ