বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চীন সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। চলতি মাসেই দক্ষিণ চীন সাগরে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে দেশটি।

বুধবার ভারতীয় কর্মকর্তারা নৌ টাস্কফোর্স পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে যেসব ইস্যু নিয়ে বিরোধ চলছে তার মধ্যে দক্ষিণ চীন সাগর অন্যতম; ওই জলসীমায় চীনের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও তার এশীয় মিত্ররা চিন্তিত।

দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠানোর মাধ্যমে নয়াদিল্লি বেইজিংকে মোকাবেলার আঞ্চলিক রাজনীতিতে আরও বড় ভূমিকা নেওয়ার ইঙ্গিত দিল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এ জাহাজগুলো দক্ষিণপূর্ব এশিয়া, দক্ষিণ চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দুই মাসের জন্য মোতায়েন করা হবে।

ভারত যে যুদ্ধজাহাজগুলো পাঠাচ্ছে তার মধ্যে একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও একটি মিসাইল ফ্রিগেট আছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ