বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘করোনা নিয়ন্ত্রণে ৩০টি অক্সিজেন প্ল্যান্ট কেনার সিদ্ধান্ত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকার নতুন করে আরও ৩০টি অক্সিজেন প্ল্যান্ট কেনার সিদ্ধান্ত নিয়েছে। চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারের এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে।

বুধবার (৪ আগস্ট) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সভা শেষে তিনি জানান, আমাদের অক্সিজেন প্ল্যান্ট কিনতে হবে সেটি অনুমোদন দেওয়া হয়েছে। এর দাম ও অন্য বিষয়গুলো পরবর্তী সভায় বিবেচনা করবো। কারণ, ফিন্যান্সিয়াল বিষয়টি আজকে বিবেচিত হয়নি। এটা আমরা নীতিগত অনুমোদন দিয়েছি। সুতরাং, ফিন্যান্সিয়াল ইনভলভমেন্টটা পরবর্তীতে অনুমোদনের জন্য আসবে।’

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিসট্যান্স প্রজেক্টের আওতায় ৩০টি অক্সিজেন প্ল্যান্ট কেনা সংক্রান্ত প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ