বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাড়ে ৪ ঘণ্টায় যমুনায় বিলীন স্কুল মসজিদ ও মাদ্রাসা, হুমকির মুখে শত শত ঘরবাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আবারও যমুনার তীব্র ভাঙন শুরু হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ভাঙনে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর এলাকার প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও হাট বিলীন হয়ে যায়। হুমকির মুখে রয়েছে শত শত ঘরবাড়ি ও বসতভিটা।

৮নং ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩নং বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ঘর, মাদ্রাসার তিনটি ঘর, মসজিদ ও হাটের জায়গা বিলীন হয়ে যায়। এসব প্রতিষ্ঠান থেকে শুধু কয়েকটা ব্রেঞ্চ বের করা সম্ভব হয়েছে। বাকি সব যমুনায় চলে গেছে। এ ছাড়া আশপাশের শত শত বাড়িঘর ও বসতভিটা হুমকির মুখে রয়েছে।

স্থানীয় বাসিন্দা মোতালেব হোসেন বলেন, চোখের সামনে মুহূর্তের মধ্যে সব বিলীয় হয়ে যায়, মাদ্রাসা ও মসজিদের সব আসবাবপত্র সরানোর মতো সময় পাইনি। ভাঙন রোধে এ এলাকায় স্থায়ী বেড়িবাঁধের দাবি জানাই।

এলাকার রমজান আলী বলেন, এ পর্যন্ত তিনবার ঘরবাড়ি সরাইছি। তার পরও হুমকির মুখে রয়েছি। কখন বুঝি আবার বর্তমান বাড়িটি যমুনা গিলে খায়।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা জানান, উপজেলা প্রশাসনের ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে তিনি জানান, ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ জিওব্যাগ ফেলা হচ্ছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পুনর্নির্মাণের জন্য ব্যবস্থার করা জন্য ইউএনওকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ