শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

রাজনৈতিক চুক্তিই হতে পারে আফগানিস্তানের একমাত্র সমাধান: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে রাজনৈতিকভাবে চুক্তি করাই একমাত্র সমাধান বলে মনে করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সাথে, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে লেজেগোবরে অবস্থা করে ফেলেছে বলেও মন্তব্য করেছেন তিনি। পিবিএস নিউজ-আওয়ারে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এমন কথা বলেন।

সেইসঙ্গে পাকিস্তান থেকে প্রায় ১০ হাজার মিলিট্যান্ট সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী আফগানিস্তানে প্রবেশ করেছে- এমন অভিযোগকে তিনি ‘রাবিশ’ বলে অভিহিত করেছেন।

ওই সাক্ষাৎকারে ইমরান খান জোর দিয়ে বলেন, আফগানিস্তান সমস্যার কোনো সামরিক সমাধান নেই। যেসব মানুষ আফগানিস্তানে সামরিক সমাধানের বিরুদ্ধে কথা বলছেন, তাদের যুক্তরাষ্ট্রবিরোধী বলে আখ্যা দেওয়া হচ্ছে উল্লেখ করে ইমরান খান বলেন, অনেকেই এই কারণে তাকে তালেবান খান বলছেন।

পিবিএস নিউজ-আওয়ারের এক প্রশ্নের জবাবে ইমরান খান জানান, আফগানিস্তানে ন্যাটোর দেড় লাখ সেনা থাকা অবস্থাতেই রাজনৈতিক সমাধানে যাওয়া উচিত ছিল।

সমস্যা সমাধানের জন্য ওই সময়টা উত্তম ছিল উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তার শান্তিপূর্ণ সমাধান করতে হলে সেখানকার সরকারে তালেবানদেরকে অবশ্যই অংশীদার করতে হবে। আফগানিস্তানে যদি সবচেয়ে খারাপ পরিস্থিতি আসে, তাহলে তা হবে গৃহযুদ্ধ-এমন ভবিষ্যতবাণীও করেন ইমরান খান।

প্রতিবেদনে আরও বলা হয়, এরই মধ্যে আফগানিস্তানের ৩০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে পাকিস্তান। এ অবস্থায় দীর্ঘায়িত গৃহযুদ্ধে আরও শরণার্থীর বাড়তে পারে, এমন আতঙ্কে রয়েছে পাকিস্তান। আরেকদফা শরণার্থীর ঢল পাকিস্তান সামলাতে পারবে না বলে সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ