শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫ টাকার জন্য যাত্রীর লাথিতে রিকশা চালকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আশুলিয়ায় মাত্র ৫ টাকা বেশি ভাড়া চাওয়ায় যাত্রীর লাথিতে মাথায় আঘাত পেয়ে আলিম হোসেন (৪০) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফজলুল হক (৩৫) নামের ওই যাত্রীকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল ৮টার দিকে আশুলিয়ার ধনাইট এলাকার একটি আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আলিম হোসেন গাজীপুরের বাগবাড়ি মধ্যপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে জানা যায়।

আটক ফজলুল হক (৩৫) শেরপুরের নালিতাবাড়ী এলাকার আব্দুল লতিফের ছেলে। তিনি বর্তমান গাজীপুরের কাশিমপুর এলাকায় বাস করেন।

পুলিশ জানায়, সকালে আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে ইউসুফ মার্কেট যাওয়ার কথা বলে রিকশায় ওঠেন ফজলুল হক নামের ওই যাত্রী। তিনি ইউসুফ মার্কেট এলাকায় পৌঁছালে রিকশা চালক আলিম হোসেন তার কাছে ৫ টাকা বেশি ভাড়া দাবি করেন।

এ নিয়ে তাদের মাঝে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে অটোরিকশা চালককে লাথি মেরে ফেলে দেন যাত্রী ফজলুল হক। পড়ে গিয়ে আলিম রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ফজলুলকে আটক করে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাচিব সিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ