শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেখ জাররাহ থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে শুনানি চলছে ইসরায়েলি সুপ্রিম কোর্টে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুসালেমের শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরাইলি বসতি নির্মাণে আপিল শুনানি চলছে ইসরাইলি সুপ্রিম কোর্টে। সোমবার জেরুসালেমের সুপ্রিম কোর্ট আদালতে এই শুনানি শুরু হয়েছে।

এর আগে গত এপ্রিলে জেরুসালেমের ডিস্ট্রিক্ট কোর্ট (ইসরাইল পরিচালিত) শেখ জাররাহ মহল্লা থেকে ছয় ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের আদেশ দেয়। ভুক্তভোগী পরিবারগুলো রায়ের বিপক্ষে ইসরাইলি সুপ্রিম কোর্টে আপিল করে। গত ১০ মে আপিল আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও ওই সময়ে উদ্ভুত পরিস্থিতিতে তা স্থগিত করা হয়।

শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে পশ্চিম তীর, গাজাসহ ইসরাইলের অভ্যন্তরের ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করেন। জেরুসালেমের মসজিদুল আকসাসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ফিলিস্তিনিদের এই বিক্ষোভে ইসরাইলি বাহিনী হামলা চালায়। মসজিদুল আকসার ভেতরে ইসরাইলি হামলার জেরে গাজা নিয়ন্ত্রণকারী স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলি সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায়। ‌১০ মে থেকে টানা ১১ দিনের সংঘর্ষের পর ২১ মে থেকে দুই পক্ষের মধ্যে মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ