শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর প্রবেশমুখে শ্রমিক ও ভাসমানদের মাঝে পিসবের খাদ্য সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর প্রবেশমুখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফেরত শ্রমিক ও ভাসমান মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বেসরকারি সেবা সংস্থা পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব)।

এই খাদ্য সহায়তার অধীনে  গত দু'দিনে রাজধানীর প্রবেশমুখে ১৬ শ ‘ মানুষের মাঝে বিরানি, বিস্কুট ও পানি বিতরণ করেছে সংগঠনটি। লকডাউনের সময় প্রতিদিন ভাসমান মানুষদের মাঝে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলমান থাকবে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন  পিসবের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা ইমরান হুসাইন হাবিবী।

করোনা সংকটে রাজধানীতে ভাসমান মানুষের মাঝে খাদ্য সহায়তা ছাড়াও  দেশের তেইশটি জেলায় করোনার প্রাদুর্ভাবে পর্যদুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ হাজার পরিবারের মাঝে ২৪ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সংগঠনটির পক্ষ থেকে। এছাড়াও পাঁচশত শিক্ষক, ড্রাইভারদের মাঝে ৩০০০ টাকা করে দেয়া হয়। কুরবানী ঈদের দিন ১২শ’ অসহায় ছিন্নমূল ভাসমান মানুষের মাঝে বিরিয়ানি,পায়েশ ও ক্লেমন বিতরণ করা হয়েছে।

শতাধিক লেখকদের মাঝে নগদ অর্থ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে পিসবের পক্ষ থেকে।

সংগঠনটির পক্ষ থেকে শীত, বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ