শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

ময়মনসিংহে করোনায় ইউপি সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

তারাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা. আব্দুল জব্বার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১ আগস্ট রোববার রাত সাড়ে ১১ টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন।

ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।

তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল জব্বার একজন দায়িত্বশীল, দক্ষ ও চৌকস চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে তারাকান্দা ইউনিয়ন ও তারাকান্দা উপজেলার অপূরণীয় ক্ষতি হলো। তার মৃত্যুতে উপজেলা প্রশাসন গভীরভাবে শোকাহত।

২ আগস্ট সোমবার দুপুর ২.৩০ মিনিটে গোপালপুর গ্রামে নিজ বাড়িতে জানাজা ও দাফন সম্পন্ন হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ