শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

করোনার সময়ে বিয়ের জন্য মক্কায় ২৭ হাজার তরুণ-তরুণীর মেডিকেল চেকআপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর দামির।।

সৌদি আরবের মক্কা মুকাররমায় করোনা মহামারীর সময়ে বিয়ের জন্য ২৭ হাজার ৮শ’ তরুণ-তরুণী মেডিকেল চেকআপ করিয়াছেন।

সবক ওয়েবসাইটের তথ্যমতে সৌদি আরবে বিয়ের আগে বর ও কনেকে ডাক্তারি পরীক্ষা করাতে হয়। এজন্য দেশটির সব এলাকাতে স্পেশাল সেন্টার খোলা হয়েছে। এছাড়াও বিয়ের আগে চেকআপের জন্য দেশটির বড় বড় হাসপাতালগুলোতে বিশেষ বিভাগের ব্যবস্থা রয়েছে।

করোনা মহামারির এই সময়ে বিয়ে করতে ইচ্ছুক তরুণ-তরুণীরা মক্কা মুকাররমার আল নূর স্পেশাল হাসপাতাল, হেরা হাসপাতাল, মা ও শিশু হাসপাতালসহ আরো কয়েকটি হাসপাতলে ডাক্তারি পরীক্ষা করিয়েছেন।

উল্লেখ্য, এসব স্পেশাল সেন্টারে চেকআপ এর মাধ্যমে রক্তের সমস্যা, বংশগত বিভিন্ন রোগ ও নানা ধরনের সমস্যা শনাক্ত করা হয়। চেকআপের জন্য আগে থেকেই ডাক্তারের অ্যাপোয়েন্টমেন্ট নিতে হয়। এ কেন্দ্রগুলো রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিয়মিত সেবা প্রদান করে থাকে।

এর মাধ্যমে মহামারীর সময়ে বিবাহ ও সুস্থ সাংস্কৃতিক বিকাশ হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে খবরে।

সূত্র: উর্দু নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ