শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাস্ক পরা বাধ্যতামূলক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সব অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করতে হবে। র‍্যাবসহ আইন শৃঙ্খলাবাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা ছাড়াও আইন শৃঙ্খলাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তারা অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় শোক দিবসের সারা দেশের কোনো অনুষ্ঠানে মাস্ক পরা ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। কোভিড-১৯ প্রতিরোধে জাতীয় শোক দিবসের সকল অনুষ্ঠানস্থলে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ রইলো।

মন্ত্রী বলেন,জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সেদিন ট্রাফিক নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেয়া হবে। ঢাকার বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের সময় নিশ্চিদ্র নিরাপত্তা বব্যবস্থা নিশ্চিত করা হবে। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিলে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এছাড়াও জাতীয় শোক দিবসে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানস্থলে অগ্নি নির্বাপক যন্ত্রসহ প্রয়োজনীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ি,অঅ্যাম্বুলেন্স এবং যেখানে যা প্রয়োজন ডুবুরিসহ উপস্থিত থাকবে।

তিনি বলেন,সারাদেশে জাতীয় শোক দিবসের সব অনুষ্ঠানে র‍্যাবের টহল থাকবে। সব অনুষ্ঠান গোয়েন্দা নজরদারির আওতায় থাকবে। অনুষ্ঠানে নিরবচ্ছিন বিদ্যুৎ সেবা ও প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা থাকবে।

শোকাবহ আগস্টে আওয়ামী লীগ ও তার সহযোগী,ভ্রাতৃপ্রতিম এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনগুলো যথাযোগ্য মর্যাদা,শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগম্ভীর আর বেদনাবিধূর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করবে।

তবে,এবার জাতীয় শোক দিবসের কর্মসূচি সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে পালন করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ