শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই গার্মেন্টকর্মীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ও দেওহাটাতে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে বিকেল ৫টায় মহাসড়কের গোড়াই এলাকায়। গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে ছোট বোনকে নিয়ে গার্মেন্টকর্মী গোলাম হোসেন (৩০) ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে গোড়াই এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই গোলাম হোসেন মারা যান।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে মাহাসড়কের দেওহাটা নামক স্থানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। টাঙ্গাইলের মধুপুর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে দেবরের সঙ্গে ঢাকা যাচ্ছিলেন গার্মেন্টকর্মী নাজমা বেগম (২৮)। মহাসড়কের ওই স্থানে পৌঁছার পর ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নাজমা বেগম মারা যান। সে মধুপুরের আকাশী গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।

গোড়াই হাইওয়ে থানার উপ পরিদর্শক আদম আলী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ