শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোমবার থেকে স্কুল খুলছে পাঞ্জাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনার প্রকোপ এখনও কাটেনি। তবে তার জন্য আর স্কুল বন্ধ রাখতে নারাজ পাঞ্জাব সরকার। তাই কভিড সতর্কতা মেনেই সোমবার (২ আগস্ট) থেকে স্কুল খোলার নির্দেশ দিল পাঞ্জাব সরকার। দ্বাদশ পর্যন্ত সব শ্রেণির পাঠদান চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনটিই বলা হয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে।

দেশটির জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, আগামী ১০ আগস্ট পর্যন্ত কভিড বিধি-নিষেধ চালু রয়েছে পাঞ্জাবে। তার মধ্যেই শনিবার পাঞ্জাব সরকারের পক্ষ থেকে স্কুল চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পাঠদান চালু হলেও, স্কুলে কভিড সতর্কতা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সেই মর্মে নির্দেশিকা প্রকাশ করবে বলে জানানো হয়েছে।

কভিডের বিরুদ্ধে শিশুদের প্রতিরোধ ক্ষমতা বেশি। তাই স্কুলের পাঠদান বন্ধ রাখার প্রয়োজন নেই বলে সম্প্রতি জানান বিশেষজ্ঞরা। তার পরই স্কুল খোলার সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার। তবে স্কুল খুললেও, কভিড বিধি-নিষেধ জারি থাকছে রাজ্যে ১০ আগস্ট পর্যন্ত, বলছে আনন্দবাজার।

পাঞ্জাবে এখনও পর্যন্ত ৫ লাখ ৯৯ হাজার ২০৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৬ হাজার ২৯২ জন করোনা রোগীর। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে সংক্রমিত হন ৪৮ জন। মারা গেছেন দুজন। সংক্রমণ নিম্নমুখী হওয়ায় স্কুল খোলার সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ