বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

আরব সাগরে ইসরায়েলি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরে বৃহস্পতিবার রাতে একটি ইসরাইলি তেলবাহী জাহাজে ভয়াবহ হামলায় এর দুই নাবিক নিহত হয়েছেন।

এমভি মেরসেল স্ট্রিট নামের ওই ইসরাইলি জাহাজটি পরিচালনা করছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান জোডিয়াক ম্যারিটাইম। খবর বিবিসির।

জাহাজটির মালিক ইসরাইলি প্রতিষ্ঠান ইয়াল অফের। নিহত দুই নাবিকের একজন ব্রিটিশ এবং আরেক জন রোমানিয়ার নাগরিক।

ভয়াবহ এ হামলার জন্য ইসরাইল সরাসরি ইরানকে দায়ি করেছে। শুক্রবার ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী ইয়াইর ল্যাপিড এক বিবৃতিতে বলেছেন, এটি ইরানের 'সন্ত্রাসী হামলা'।

বিবৃতিতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, এ ব্যাপারে বিশ্ববাসীকে চুপ থাকলে চলবে না।তবে, এ নিয়ে এখন পর্যন্ত ইরান কোনো মন্তব্য করেনি।

ইসরাইলি জাহাজটি পরিচালনাকারী ব্রিটিশ প্রতিষ্ঠান জোডিয়াক ম্যারিটাইম জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ওমানের উত্তরপূর্ব দ্বীপ মাসিরাহতে এ হামলায় দুই নাবিক নিহত হয়েছেন।

এ বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে। হামলার ঘটনাস্থল ওমানের রাজধানী মাসকাট থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণপূর্বে।

ওমান উপকূলে এমন এক সময় ইসরাইলের জাহাজে হামলা হলো যখন-ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির চরম উত্তেজনা বিরাজ করছে।

৫ আগস্ট ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দায়িত্ব নিতে যাচ্ছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তির পরমাণু চুক্তি আলোচনা স্থগিত আছে।

এর আগে চলতি মাসের শুরুতে উত্তর ভারত মহাসাগরে ইসরাইলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে হামলা হয়। ওই হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়।

এসব হামলার জন্য ইসরাইল ইরানকে দায়ি করে থাকে। মধ্যপ্রাচ্যের কর্তৃত্ব নিয়ে দেশ দুটির মধ্যে ছায়াযুদ্ধ লেগেই থাকে।

গত এপ্রিলে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে একটি রহস্যজনক বিস্ফোরণ ঘটে। একে নাশকতা বলে অভিহিত করে ইরান। এ হামলার জন্য তারা ইসরাইলকে দায়ী করে।

ইরান ও ইসরাইলের মধ্যকার দীর্ঘদিনের অঘোষিত ছায়াযুদ্ধ এখন একটি বিপজ্জনক মোড় নিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ