শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বব্যাপী আরও বাড়ল করোনায় মৃত্যু-আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৪২ লাখ ১৩ হাজার। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি ৭৩ লাখ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৩০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ও সংক্রমণ বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ১০ হাজার ১৮৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫৯ হাজার ৭৮৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪২ লাখ ১৩ হাজার ৮৭২ এবং আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ৮৭২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ১৪৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ১৯২ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২৮ হাজার ৪৮৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৭১ হাজার ২৯৫ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৩ হাজার ২৪৪ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ৩৬৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৪ হাজার ৬২৬ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ