শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিধিনিষেধের অষ্টম দিনে গ্রেফতার ৩৮১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে দুই সপ্তাহের টানা বিধিনিষেধের অষ্টম দিন শুক্রবার (৩০ জুলাই) ৩৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। ছুটির দিন হওয়ায় বিধিনিষেধের তোয়াক্কা না করে অনেকেই রাস্তায় বের হন। শেষমেশ তার মাসুল দিতে হলো জেল-জরিমানার মাধ্যমে।

লকডাউনের নির্দেশনা অমান্য করে রাস্তায় বের হওয়ায় আজকে ৩৮১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া ১০৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ৬৯ হাজার ৯৪০ টাকা। একই সঙ্গে ট্রাফিক বিভাগ ৩২১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ৮ লাখ ১৭ হাজার টাকা।

এ নিয়ে আটদিনের এই চলমান লকডাউনে ৪ হাজার ৫ জন গ্রেফতার হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, বিধিনিষেধের অষ্টম দিনে সকাল থেকে ডিএমপির ৮টি বিভাগে রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৩৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।

যথাযথ কারণ ছাড়া যানবাহন নিয়ে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৩২১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ৮ লাখ ১৭ হাজার টাকা।

তিনি আরও বলেন, দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে বৃষ্টি উপেক্ষা করে অষ্টম দিনেও রাজধানীজুড়ে সক্রিয় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় এবং প্রতিষ্ঠান খোলা রাখায় ১০৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬৭ হাজার ৯৪০ টাকা জরিমানা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ