শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আল্লামা আব্দুল খালিক সাম্বুলীর ইন্তিকালে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা যিয়াউদ্দীন এবং ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বিশ্ব বিখ্যাত ইসলামী শিক্ষা কেন্দ্র দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম হযরত মাওলানা আব্দুল খালিক সাম্বুলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন।

আজ শুক্রবার (৩০জুলাই) বিকাল ৪টায় ভারতের উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যকালে তার বয়স ৭৫ বছর হয়েছিল। তার জানাযার নামায দারুল উলুম দেওবন্দের মুলসূরীতে ভারতের স্থানীয় সময় রাত ১১টায় অনুষ্ঠিত হবে।পরে তাকে মাকবারায়ে কাসেমীতে দাফন করা হবে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি দারুল উলুম দেওবন্দে অত্যন্ত সফলতার সাথে নায়েবে মুহতামিমের দায়িত্ব পালন করেন।

আল্লামা আব্দুল খালেক সাম্ভলীর রহ.কে এর আগে ক্যান্সারের চিকিৎসার জন্য মিরাঠের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২১ জুন দিল্লির রাজীব গান্ধি ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে ভর্তির দুদিন পর ২৩ জুন সুস্থ হয়ে মাদরাসায় ফিরেছিলেন তিনি। এরপর পুনরায় গত ২৬ জুলাই থেকে অসুস্থতাবোধ করলে মুজাফফর নগর হাসপাতালে ভর্তি করা হয়েছিলো দেওবন্দের নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস আল্লামা আব্দুল খালেক সাম্ভলী রহ. কে।

আল্লামা আব্দুল খালেক সাম্ভলী রহ. ১৯৫০ সালের ৫ জানুয়ারি মুরাদাবাদ জেলার সানভাল শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মাওলানা নাসির আহমেদ। যিনি একজন দয়ালু, নম্র-ভদ্র, সরল মনের অধিকারী ও প্রতিভাবান ছিলেন। তিনি একজন কবিও ছিলেন।

তার উস্তাদদের মধ্যে হজরত মুফতি মুহাম্মদ আফতাব আলী, হাফিজ ফরিদ-উদ-দীন, মাওলানা ফখরুদ্দিন মুরাদাবাদী, হজরত মাওলানা ক্বারী মুহাম্মদ তৈয়ব, হজরত মাওলানা মুফতি মাহমুদ আল হাসান, মাওলানা শরীফ আল হাসান অন্যতম।

জমিয়ত নেতৃবৃন্দ তার শোকসন্তপ্ত পরিবার, তার সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শিষ্যসহ সকলকে সবরে জামিলের তৌফিক দান করুন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ