শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিরিয়ার সরকারের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা দিল বাইডেন প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানবাধিকার লঙ্ঘনের দায়ে সিরিয়ায় সরকারের বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বের মার্কিন প্রশাসন। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই খবর জানানো হয়।

নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্র সিরিয়ার গোয়েন্দা দফতর ও সামরিক গোয়েন্দা বিভাগের পরিচালিত আটটি কারাগারের ওপর নিষেধাজ্ঞা দেয়। একইসাথে কারাগারগুলো পরিচালনার সাথে জড়িত পাঁচ কর্মকর্তাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিশেষ সিজার সিরিয়া সিভিলিয়ান প্রটেকশন অ্যাক্টের আওতায় এই নিষেধাজ্ঞায় বাণিজ্য ও নির্মাণ কাজের জন্য বর্হিবিশ্ব থেকে কোনো সুযোগ পাবে না সিরীয় সরকার।

অপরদিকে সিরিয়ার দুই সশস্ত্র সংগঠন ও দুই সামরিক নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, 'যুক্তরাষ্ট্রের মানবাধিকারের প্রতি সম্মান বজায়ের অঙ্গীকার ও সিরীয়দের প্রতি সহিংসতার জবাবদিহিতা আদায়ের গুরুত্ব প্রকাশ করেছে এই পদক্ষেপ।'

সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে দেশটির মোট এক লাখ ৩০ হাজার নাগরিককে সরকার গুম বা বন্দী করেছে। অপরদিকে ১৪ হাজারের বেশি বন্দী কারাগারে সরকারি কর্মকর্তাদের হাতে নির্যাতনে প্রাণ হারিয়েছেন। সিরীয় সরকারের নিয়ন্ত্রণাধীণ কারাগারগুলোতে এই নিপীড়ন ও হত্যার ঘটনায় কারাগারগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

অপরদিকে সরকারপন্থী সারাইয়া আল-আরিন ও সরকারবিরোধী আহরার আল-শারকিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: মিডল ইস্ট আই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ