শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত অবসানে রাজনৈতিক সমাধান চায় জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত অবসানে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষিতে গাজায় জরুরি সহায়তা দিয়ে যাচ্ছে।

মে মাসে ইসরাইল-ফিলিস্তিনের ১১ দিনের সংঘাত পরবর্তী পরিস্থিতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ব্রিফ করতে গিয়ে ফিলিস্তিনে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লিন হাস্টিং বলেছেন, গাজার অবস্থার উন্নতিতে জরুরি প্রচেষ্টা অবশ্যই দ্রুত এগিয়ে নিতে হবে। কিন্তু একইসাথে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে আমাদের বৃহত্তর লক্ষ্যে ছাড় দেয়া যাবে না। এ জন্য আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক চুক্তি এবং জাতিসংঘ প্রস্তাবের ভিত্তিতে দু’রাষ্ট্র নীতি সমাধানের পথে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, স্বল্প সময়ে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা দেয়া গেলেও গাজার স্থিতিশীল ভবিষ্যতের জন্য রাজনৈতিক সমাধান প্রয়োজন।

জেরুজালেম থেকে ভিডিও লিংকের মাধ্যমে তিনি আরো বলেন, গাজায় বৈধ ফিলিস্তিন সরকার ফিরে আসার প্রয়োজনীয়তা আমি আবারো পুনর্ব্যক্ত করছি।

একইসাথে তিনি জাতিসংঘের যে সংস্থাটি আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে তার পরিস্থিতিও তুলে ধরেন।

তিনি বলেন, ইউএনআরডিব্লউএ ফিলিস্তিনী জনগণকে সহায়তা দিচেছ। কিন্তু সংস্থাটির প্রয়োজনীয় অর্থের চেয়ে ১০ কোটি ডলার ঘাটতি রয়েছে।

সূত্র: বাসস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ