শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আল্লামা নূর উদ্দীন গহরপুরী রহ.সহধর্মিণীর ইন্তেকালে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিস মাদরাসা শিক্ষা বোর্ড এর সাবেক সভাপতি,গহরপুর মাদরাসার প্রতিষ্ঠাতা মোহতামীম আল্লামা হাফেজ নূর উদ্দীন গহরপুরী রহ. এর সহধর্মিণী'র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশের) সভাপতি, আযাদ দ্বীনি এদারা বোর্ডের সভাপতি, জামিয়া মাদানিয়া আংগুরা মোহাম্মদ পুর এর মহাপরিচালক আল্লামা শায়েখ জিয়া উদ্দীন ও জমিয়তের ভারপ্রাপ্তমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শোক প্রকাশ করেন।

শোক বার্তায় মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ,কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক সভাপতি শায়খুল হাদীস আল্লামা হাফেজ নূর উদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর সহধর্মিণী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার ( ২৯ জুলাই) সকাল ১১ টায় সিলেট একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ