শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আল্লামা গহরপুরী রহ. এর সহধর্মিণীর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক সভাপতি, জামিয়া গহরপুরের প্র‌তিষ্ঠাতা ব‌রেণ্য আ‌লে‌মেদ্বীন শায়খুল হাদীস আল্লামা হাফেজ নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর সহধর্মিণী ও জামিয়া গহরপুরের বর্তমান মুহতা‌মিম হা‌ফিজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজু-এর মা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বৃহস্পতিবার বাদ মাগরিব গহরপুর মাদরাসা মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে!

জামিয়া গহরপুরের বর্তমান মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর মাতৃবিয়োগে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শিহাবুদ্দীন সাকীব গভীর শোক প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় তারা মরহুমার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন -সেই কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ