শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঈদের দিনেও করোনায় মৃতের দাফন-কাফনে ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল আজহার দিনে নিজেদেরকে ঈদের আনুষ্ঠানিকতায় নিয়োজিত না রেখে করোনায় আক্রান্ত হয়ে মৃতের দাফন-কাফন সম্পন্ন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দাফন কাফন টিম।

ঠাকুরগাঁও-এর আধুনিক সদর হাসপাতালে করোনায় ইন্তেকাল করেন কৃষক মুহাম্মাদ লুৎফর রহমান (৭০)। সব আমেজ ও আয়োজনকে পেছনে ফেলে গতকাল ঈদের দিনই মৃতের  গোসল, কাফন ও দাফন সম্পন্ন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার দাফন কাফন টিম।

মৃত মুহাম্মাদ লুৎফর রহমান এর বাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার সুখ্যাতি গ্রামে।

দাফন কাফন কাজে নেতৃত্ব দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সেক্রেটারী মুহাম্মদ আনোয়ার হোসেন। সাথে ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোঃ আব্দুজ জব্বার, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারী মোঃ আব্দুস সালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও পৌরসভার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবু বকর সিদ্দিক ও ইসলামী অটো মটরবাইক্ শ্রমিক আন্দোলনের নেতা মোঃ মদিউজ্জামান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ