সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

দুই দিনে ঢাকা ছেড়েছে প্রায় ১৭ লাখ মোবাইল ব্যবহারকারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, বিভিন্ন অপারেটরের মোবাইল সিম ব্যবহারকারী মোট ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ জন ১৫ ও ১৬ জুলাই ঢাকা ছেড়ে গেছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বরাত দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ তথ্য জানান মন্ত্রী।

মোস্তাফা জব্বার ওই পোস্টে একটি ছবি সংযুক্ত করেন। এতে জানানো হয়, গত ১৫ জুলাই মোট সাত লাখ ৩১ হাজার ৪৬৯ জন এবং ১৬ জুলাই মোট নয় লাখ ৬২ হাজার ২১৮ জন মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

এই দুই দিনে গ্রামীণ ফোনের সাত লাখ ৭৪ হাজার ৮৮৪ জন, রবির তিন লাখ ৪২ হাজার ৮২ জন, বাংলালিংকের চার লাখ ৬৪ হাজার ৪৯২ জন ও টেলিটকের এক লাখ ১২ হাজার ২২৯ জন ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন বলে জানানো হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ