মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

হামলার বিষয়ে বিশেষ বার্তায় যা জানালেন আল্লামা তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

পাকিস্তানের প্রখ্যাত আলেম আল্লামা তাকী উসমানীর উপর হামলার চেষ্টা করা হয়েছে বৃহস্পতিবার বাদ ফজর । তবে তিনি নিরাপদ রয়েছেন। হামলার পর তিনি নিজেই ঘটনার বর্ণনা দিয়েছেন।

অডিও বার্তায় ঘটনার বর্ণনা দিতে গিয়ে আল্লামা তাকী উসমানী বলেন, ‘ফজরের পরে একজন এসেছিলেন আমার সাথে একান্তে সাক্ষাত করতে। কথা বলার জন্য আমি তার নিকটবর্তী হলে সে পকেট থেকে চাকু বের করে , এসময় আমার আশপাশের লোকেরা তাকে আটক করেন। আল্লাহর শুকরিয়া আমার কিছু হয়নি, আমি নিরাপদ আছি’।

‘আক্রমণকারীর ব্যাপারে তদন্ত চলছে, সে কে ছিল, কেন এসেছিল, তদন্ত শেষেই স্পষ্ট জানা যাবে তার আক্রমণের উদ্দেশ্য কী ছিল?

ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, আল্লামা তাকি উসমানির ওপর হামলা চেষ্টার সময় ফজরের পর আমিও ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।

ফজর পড়ে হুজুর বসেছিলেন,দু’একজন ছাত্র হুজুরের খেদমতে নিয়োজিত ছিলেন, আমরা কয়েকজন পাশে বসে ছিলাম, এমন সময় একজন হুজুরের সাথে দেখা করতে আসেন। তার হাতে গিফট পেপারে কিছু একটা মোড়ানো ছিল। হুজুরের সাথে সে কি বিষয়ে কথা বলছিল তা আমরা বুঝতে পারছিলাম না। পরবর্তীতে গার্ড আমাদেরকে জানালেন, সে হুজুরের সাথে আলাদা কথা বলার অনুমতি চেয়েছিল, কিন্তু হুজুর বলেন আমি আপনাকে চিনি না আপনার সাথে কিভাবে কথা বলতে পারি। একথা বলে হুজুর কিছুটা পিছিয়ে এলে ঘাতক চাকু বের করে, গার্ড তা দেখতে পেয়ে সাথেসাথে তাকে ধরে ফেলে ও পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনার পর হুজুর তাৎক্ষণিক সেখান থেকে বাসায় চলে যান।

প্রত্যক্ষদর্শী বলেন, ঘাতক হামলার চেষ্টা করছিল, সে ছুরি বের করেছিল,  তবে সে হামলা করতে পারেনি।

উল্লেখ্য, দুই বছর পূর্বে মার্চ মাসে দারুল উলূম করাচিতে মুফতি তকি উসমানীর গাড়িতে হামলা চালানো হয়। গাড়িতে তিনি, তার স্ত্রী ও দুই নাতি-নাতনিও ছিলেন। হামলায় তার দুইজন গার্ড শহীদ হয় এবং বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আমির শেহাব ও মুফতি তাকী উসমানী আহত হন।

এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ