বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

বিশ্বজুড়ে কাশ্মীরিদের ‘শহীদ সপ্তাহ’ পালন করবে কাশ্মীরিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

পাকিস্তানসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী কাশ্মীরিরা ‘শহীদ সপ্তাহ’ পালন করা শুরু করেছেন। সর্বদলীয় হুররিয়াত আন্দোলনের আহ্বানে শহীদ সপ্তাহ পালন করছেন কাশ্মীরি নাগরিকেরা।

অধিকৃত কাশ্মীর, আজাদ কাশ্মীরসহ পৃথিবীর বিভিন্ন দেশে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে সপ্তাহটি পালিত হবে। এছাড়া অধিকৃত কাশ্মীরে ভারতীয় দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ ও র‌্যালি বের করা হবে। শহীদ বুরহান ওয়ানি ও তার সাথীদের শাহাদাতকে স্মরণ করে তাদের শহরের দিকে মার্চ করা হবে।

অধিকৃত কাশ্মীর উপত্যকায় জোহরের আজানের সময় এক কাশ্মীরি যুবকসহ তার ২২ সহপাঠীকে হত্যার ঘটনাকে স্মরণ করে এই ‘শহীদ  সপ্তাহ’ পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে কাশ্মীরি গণমাধ্যমের খবরে খবরে জানানো হয়েছে, ভারত বিরোধী এই বিক্ষোভ সমাবেশ, র‌্যালি ও শহীদদের শহরের দিকে মার্চ বন্ধ করতে শ্রীনগর ও কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকায় ভারত সরকারের পক্ষ থেকে কারফিউজারি করা হয়েছে।

শহীদদের স্মরণে কাশ্মীরিদের মার্চ বন্ধ করতে কাশ্মীরের লাল চক এলাকার ঐতিহাসিক ক্লক টাওয়ারের আশপাশে আগে থেকেই ব্যারিকেট দিয়ে রেখেছে ভারতীয় দখলদার বাহিনী।

প্রসঙ্গত, সৈয়দ আলী গিলানী, মিরওয়াইজ উমর ফারুক ও ইয়াসিন মালিকসহ কাশ্মীরের প্রায় সমস্ত হুরিয়াত নেতাদের কারাগার ও গৃহবন্দি করে রেখেছে ভারত সরকার।

উল্লেখ্য,১৯৩১ সালের ১৩ জুলাই অধিকৃত কাশ্মীর উপত্যকায় যোহরের নামাজের সময় আজান দিতে শুরু করেন বুরহান ওয়ানি নামে এক কাশ্মীরি যুবক। এসময় ডোগরা রাজার সৈন্যরা তাকে গুলি করে হত্যা করে। সৈন্যদের গুলির পরেও তিনি আজান অব্যাহত রাখেন। এঘটনায়  ২২ জন তরুণ শহীদ হন।

সূত্র: সামা নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ