বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

১৩৫ অসহায়ের মাঝে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.এস আরমান:
নোয়াখালী থেকে>

করোনাভাইরাস সংক্রমণের ফলে কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে অসহায় সিএনজি চালক ও শীল সম্প্রদায়ের গরীব, কর্মহীন মানুষের কষ্টের কথা বিবেচনা করে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনের নতুন ভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১১ টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনের নতুন ভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বমোট ১৩৫ জন অসহায় ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার বুঝিয়ে দেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা।

এসময় ৭২ জন সিএনজি চালক, ৫০ জন শীল সম্প্রদায় ও ৫ জন ডিসি অফিসে আবেদনকৃত অসহায় ব্যক্তি সহ সর্বমোট ১৩৫ জন অসহায়, কর্মহীন পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ উনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা সিএনজি চালকদের উদ্দেশ্যে বলেন,কঠোর লকডাউনে আপনারা সিএনজি চালাতে পারছেন্না বলে অনেক কষ্টে আছেন তাই আপনাদের জন্য প্রধানমন্ত্রী এই খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। এই সহযোগিতার পরও যদি রাস্তায় সিএনজি বাহির করেন তাহলে আমরা জরিমানা বা সাজা প্রদান করতে বাদ্ধ হবো।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, বিজিবি ফেনী-৪ এর নায়েব সুবেদার আবু আক্কাছ ও সঙ্গিয় ফোর্স প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ