সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

স্বাধীনতা দিবসের ছুটিতে যুক্তরাষ্ট্রে ৪০০ বন্দুক হামলা, নিহত ১৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের ছুটিতে দেশটির বিভিন্ন স্থানে চার শ’র বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বন্দুক হামলার এই সকল ঘটনায় অন্তত এক শ’ ৫০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানায়।

খবরে বলা হয়, শুক্রবার থেকে রোববারের মধ্যে এই বন্দুক হামলার ঘটনাগুলো ঘটেছে। বন্দুক হামলার ঘটনা আরো বাড়তে পারে বলে শঙ্কা করা হয়।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কেন্দ্র ও বৃহত্তম নগরী নিউ ইয়র্কে শুক্রবার থেকে শনিবার মোট ২১টি বন্দুক হামলা ঘটনা ঘটেছে। নিউ ইয়র্কের পুলিশ বিভাগ জানিয়েছে, হামলায় মোট ২৬ জন নিহত হয়েছেন।

তবে গত বছরের তুলনায় এই বছর হামলা ও হতাহতের সংখ্যা কম বলে জানায় পুলিশ। গত বছর মোট ২৫টি বন্দুক হামলার ঘটনায় ৩০ জন নিহত হন।

অপরদিকে শিল্প নগরী ও তৃতীয় বৃহত্তম শহর শিকাগোতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্দুক হামলার ঘটনায় ৮৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে নিহত হয়েছেন ১৪ জন।

শিকাগো পুলিশ জানায়, হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তবে তারা শঙ্কামুক্ত রয়েছেন।

বন্দুক হামলার এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে চলে আসা এই প্রকার সহিংসতার ধারাবাহিক সংযোজন। দেশটিতে বন্দুক হামলার জরিপ করা ওয়েবসাইট গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, প্রতি বছর যুক্তরাষ্ট্রে ১০ হাজারের বেশি লোক বন্দুক হামলায় নিহত হন।

সূত্র: সিএনএন

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ