বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

বিধিনিষেধ ভেঙে বের হওয়ায় লালবাগ-রমনায় আটক ১৪৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর লালবাগ ও রমনা এলাকায় বিধিনিষেধ ভেঙে কঠোর লকডাউনের মধ্যে অকারণে বাইরে বের হওয়ায় ১৪৭ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিএমপির লালবাগ ও রমনা বিভাগের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা ও রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান।

তারা বলেন, সরকারি বিধিনিষেধ পরিপালনে লালবাগ ও রমনা বিভাগের বিভিন্ন পয়েন্ট এলাকায় সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। এসব এলাকায় স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।

জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। কঠোর লকডাউনের মধ্যেও যথাযথ কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় লালবাগ বিভাগ থেকে ১০৫ জনকে এবং রমনা বিভাগ থেকে ৪২ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত পাঁচ দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় শুধু রাজধানীতেই গ্রেফতার হয়েছেন দুই হাজার ৬১৮ জন এবং ট্রাফিক বিভাগের অভিযানে দুই হাজার ৫৫টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। এসব গাড়ির মামলা থেকে জরিমানা করা হয়েছে ৫০ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ