বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরাকের সাবেরিন নিউজ জানিয়েছে, একটি বোমাভর্তি ড্রোন মার্কিন দূতাবাসের ভেতরে অবস্থিত সামরিক ভবনে আছড়ে পড়েছে। হামলার সময় দূতাবাস ভবনের নিরাপত্তা রক্ষায় স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অন্তত চারবার ড্রোনগুলোকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এই সংঘর্ষের ঘটনায় কারো হতাহত হওয়ার বা সম্পদের ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার ভোররাতে একাধিক ড্রোন মার্কিন দূতাবাসের আকাশে চক্কর দিতে থাকলে সেখানকার সাইরেনগুলো বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সেগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় গ্রিন জোনের নিকটবর্তী আল-কাররাদা, আল-জাদরিয়া ও আল-কাদিসিয়া এলাকা থেকে গুলিবর্ষণের শব্দ শোনা যায়।

এর আগে সোমবার ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আমেরিকার সেনা ঘাঁটি আইন আসাদে এক ঝাঁক রকেট আঘাত হানে। এদিকে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো দেশটি থেকে সর্বশেষ মার্কিন সেনা প্রত্যাহার না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়া অঙ্গীকার করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ