সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

নেদারল্যান্ডসের হাজিয়া সোফিয়া মসজিদে ফের ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আবারও নেদারল্যান্ডসের হাজিয়া সোফিয়া মসজিদে ভাঙচুর চালানো হয়েছে। রোববার রাতে ঘটনাটি ঘটে। এক বছরের মধ্যে মসজিদটিতে দুবার ভাঙচুর চালানো হলো।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ‘ডেইলি সাবাহ’র খবরে বলা হয়েছে, নেদারল্যান্ডসেরর ভিশন ফেডারেশন অফিসের অফিসের লাগোয়া মসজিদের জানালা বিয়ারের বোতল দিয়ে ভাঙচুর করা হয়। দেশটিতে দ্রুত ঘৃণামূলক বক্তব্য এবং বর্ণবাদ বাড়ছে এ ঘটনা তারই প্রমাণ।

এ ঘটনায় নেদারল্যান্ডসের সুরক্ষা বাহিনী এবং দেশটির প্রশাসনের প্রতি এক বিবৃতিতে এ জাতীয় বর্ণবাদী হামলার বিরোধিতা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানায় ভিশন ফেডারেশন। হাজিয়া সোফিয়া মসজিদ ফাউন্ডেশনের বোর্ড চেয়ারম্যান গাজী কিরিক বলেন, মসজিদে ভাঙচুর চালানো হচ্ছে এমন ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। আমরা এ ধরনের হামলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নিরাপত্তা বাহিনী এবং রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানাই।

গত বছর ডিসেম্বরেও হাজিয়া সোফিয়া মসজিদে নামাজ শেষে এক মুখোশধারী জানালায় ঢিল ছুড়ে ভাঙচুর করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ