বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

আফগানিস্তান থেকে নাগরিকদের ফিরিয়ে আনছে নয়া দিল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ২০ বছরের আগ্রাসন শেষে আফগানিস্তান ছাড়ছে মার্কিন বাহিনী। তালেবান ফের দুর্নিবার গতিতে কাবুলের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে রীতিমতো আশঙ্কায় ভারত।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আফগানিস্তান থেকে নাগরিকদের ফিরিয়ে আনতে চলেছে নয়া দিল্লি।

সংবাদ সংস্থা এএনআই’র খবর অনুসারে, কাবুলে দূতাবাস ছাড়াও আফগানিস্তানের চার শহরে কান্দাহার, মাজার-ই-শরিফ, জালালাবাদ, হায়রাতে ভারতের কনস্যুলেট রয়েছে। এর মধ্যে তালেবানের হামলার আশঙ্কায় জালালাবাদ, হায়রাতে আগেই কনস্যুলেট বন্ধ করে ভারত। এবার বাকি দুটি শহরে কনস্যুলেট বন্ধের কাজ চলছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদা  নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলা করে। এই হামলার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসনে শুরু করেন। যুক্তরাষ্ট্র আফগান মিলিশিয়াদের সঙ্গে হাত মিলিয়ে কাবুল থেকে তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে।

প্রায় দুই দশক ধরে চলা আফগান যুদ্ধের ইতি টানছে যুক্তরাষ্ট্র। আগামী ১১ সেপ্টেম্বরের আগে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সব সেনা প্রত্যাহার করবে। এ লক্ষ্যে অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

এএনআই’র খবরে বলা হয়েছে, কান্দাহার ও মাজারের ভারতের কনস্যুলেটে অন্তত ৫০০ কর্মী কাজ করেন। কাবুলের ভারতীয় দূতাবাসেও রয়েছে বহু কর্মী। টালমাটাল পরিস্থিতিতে মোদি সরকারের কাছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। ফলে আফগানিস্তানে কর্মরত ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে দিল্লি।

ভারতের কাবুল দূতাবাসের নির্দেশিকায় ভারতীয়দের অপ্রয়োজনীয় সফর না করারও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি, সামরিক কনভয় বা সেনা চৌকি থেকে ভারতীয় নাগরিকদের দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, আফগানিস্তান থেকে বিদেশি সেনা সরে যাওয়ার ৬ থেকে ১২ মাসের মধ্যে কাবুল দখল করতে তালেবান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ