সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে ঢাকায় আল্লামা বাবুনগরী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করতে ঢাকায় এসেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, হাটহাজারী মাদরাসার শিক্ষাসচিব, আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ সোমবার রাত ৯ টায় স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে। বৈঠকে অংশ নিতে এদিন সকালে ঢাকায় পৌঁছেছেন আল্লামা বাবুনগরী।

সূত্র মতে জানা যায়, সাম্প্রতিক সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে গ্রেফতার নেতা-কর্মীদের মুক্তিসহ কয়েকটি ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবেন হেফাজত আমির। সংগঠনটির মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদিসহ আরও কয়েকজন এতে অংশ নেবেন বলে জানা গেছে।

সূত্র মতে আরো জানা যায়, আজ সোমবার সকালে চট্টগামের হাটহাজারী থেকে ঢাকায় আসেন হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। ঢাকায় পৌঁছে বারডেম হাসপাতালে নিয়মিত মেডিকেল চেকআপ করান তিনি।

আজ সোমবার দুপুরের পর আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর পরিচালিত খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় অবস্থান করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ