সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজতের আমির আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করতে তার বাসায় গিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ সোমবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার পর একটি কালো গাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় প্রবেশ করেন আল্লামা বাবুনগরী।

এ সময় হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদীসহ আরও কয়েকজন নেতা তার সঙ্গে ছিলেন বলে দেখা যায়। হেফাজত নেতাদের ছাড়াও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের মন্ত্রীর বাসায় প্রবেশ করতে দেখা গেছে।

জানা যায়, সাম্প্রতিক সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে গ্রেফতার নেতা-কর্মীদের মুক্তিসহ কয়েকটি ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবেন হেফাজত আমির। সোমবার সকালে চট্টগ্রামের হাটহাজারী থেকে ঢাকায় আসেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ