সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

ফিলিস্তিনি মানবাধিকার আইনজীবীকে গ্রেফতার করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমতীরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বিরোধী বিক্ষোভ মিছিল থেকে ফরিদ আল-আতরাশ নামে এক মানবাধিকার আইনজীবীকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।

রোববার পশ্চিমতীরে বিক্ষোভে অংশ নেয়ার পর ওই আইনজীবীকে গ্রেফতার করা হয় বলে তার সংগঠন দি ইন্ডিপেন্ডেন্ট কমিশন ফর হিউম্যান রাইটসের (আইসিএইচআর) পক্ষ থেকে জানানো হয়েছে।

আইসিএইচআর এক বিবৃতিতে জানায়, রোববার সকালে আইনজীবী ফরিদ আল-আতরাশকে জেরুজালেমের পশ্চিমে একটি চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয়।

পশ্চিমতীরের রামাল্লাহ শহরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) বিরুদ্ধে বিক্ষোভ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। আইসিএইচআর জানায়, গ্রেফতারের পর আতরাশকে হাসপাতালে পাঠানো হয়েছে। আতারশের দ্রুত মুক্তি দাবি জানিয়েছে সংগঠনটি।

আতারশের বন্ধু এবং মানবাধিকারকর্মী ইসা আমরো বলেন, হাসপাতাল থেকে ঘণ্টাখানেক পরই আতরাশকে নিয়ে আসে ইসরায়েলি কর্তৃপক্ষ। তাকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কেন তাকে হাসপাতালে নেয়া হয়েছিল তা জানা যায়নি। সূত্র: আল জাজিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ