সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

একদিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৯ রোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় (৪ জুলাই সকাল ৮টা থেকে ৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত) রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতলেই ৩৮ জন রয়েছেন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি মাত্র একজন।

সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক (মেডিক্যাল) ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‌‘দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১২০ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার ভেতরে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতলে ১১৭ জন রোগী ভর্তি। ঢাকার বাইরে দেশের বিভিন্ন বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি তিনজন রোগী।’

আর গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু নিয়ে ৫০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮৪ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ